শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১ জুনe ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকা‌লে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপ‌জেলার পৌর এলাকায় এবং দুপু‌রে বামনডাঙা ইউনিয়‌নে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু ঘ‌টে। না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা হিল জামান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মৃত দুজন হ‌লেন– কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌরএলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার মোঃ শাহিনুর আলমের ছেলে মোঃ মাহবুবুল হাসান মুহিত এবং নাগেশ্বরী উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ সাবু মিয়া। নিজ নিজ বা‌ড়ি‌তে সং‌যোগ দেওয়ার চেষ্টা কর‌তে গি‌য়ে তারা বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে মারা যান। বিদ‌্যুৎসং‌শ্লিষ্টরা বল‌ছেন, টেক‌নি‌শিয়ান ছাড়া বিদ‌্যুৎ সং‌যো‌গের কাজ করা অত‌্যন্ত ঝুঁ‌কিপূর্ণ। বা‌ড়ি‌তে জরু‌রি সাধারণ সং‌যোগ কাজ কর‌তে গে‌লে অন্তত প‌ক্ষে মেইন সুইচ বন্ধ ক‌রে করা উচিত। এতে বিদ‌্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁ‌কি কম থা‌কে, অনাকা‌ঙ্ক্ষিত দুর্ঘটনা এড়া‌নো যায়। নিহত‌দের প‌রিবা‌রের বরা‌তে পু‌লিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপ‌জেলার পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার বা‌সিন্দা মোঃ মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারি সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বেলা ১২টার দিকে নাগেশ্বরী উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার বা‌সিন্দা মোঃ সাবু মিয়া নিজ বাড়িতে বিয়ের অনুষ্ঠা‌নে স্পিকা‌রব‌ক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ব‌লেন, ‘ঘটনা জানার পর সং‌শ্লিষ্ট এলাকায় পু‌লিশ সদস‌্য পাঠা‌নো হ‌য়ে‌ছিল। বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে মৃত‌্যুর সত‌্যতা পাওয়া গে‌ছে। এ ঘটনায় পৃথক দু‌টি অপমৃত‌্যু মামলা ন‌থিভুক্ত করা হয়ে‌ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০