শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৬ জুনe ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডের সাগর উপকূলে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

নিহত শহিদুল আলম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত অর্ধগলিত মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তির নাম শহিদুল আলম (৩৬)। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসিন্দা হলেও তার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার পশ্চিমে সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ জুন চট্টগ্রাম নগরের হালিশহরের নিজ বাসা থেকে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারের পানিতে ভেসে আসা এক যুবকের অর্ধগলিত মরদেহ উপকূলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা গাউছিয়া কমিটিকে খবর দেন। পরে গাউছিয়া কমিটির দায়িত্বশীল মো. নাছির উদ্দীনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কুমিরা নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরদিন বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
কুমিরা নৌ পুলিশের এসআই আবদুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জোড়আমতলের দক্ষিণ-পশ্চিম সাগর উপকূলে একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গাউছিয়া কমিটির সহযোগিতায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, পরদিন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া সাইবার ফোর্স লাকসাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি

কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ব্রেস্ট টিউমার কেন হয়? এর চিকিৎসা কী- ডা. জান্নাতুল ফেরদৌস

সীতাকুণ্ডের সাগর উপকূলে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

অবশেষে দখলমুক্ত হলো নবাব ফয়জুন্নেছা জাদুঘরের ঐতিহাসিক প্রবেশপথ

সীমান্তরেখায় ৬ নারী-শিশুর দিন কাটছে অনাহারে

গ্রাম-বাংলার কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

পরিবার ইউরোপে থাকলেও, ফুটবলার বানাতে কুড়িগ্রামেই থেকে গেছেন লাইজু

১০

সীতাকুণ্ড থেকে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ

১১

নারী প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

১২

ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই- গ্রেফতার ২

১৩

সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন- দুই আসামি গ্রেপ্তার

১৪

ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিশেষ ক্ষমতা আইনে মামলা; গ্রেফতার ৬

১৫

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা

১৬

ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

১৭

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৮

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

১৯

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

২০