শিরোনাম :
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি
১৩ জুনe ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন- দুই আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি



মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের তৎপরতায় একটি ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার, চুরি যাওয়া আলামত উদ্ধার এবং গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাতে মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় স্বামী পরিত্যক্তা এক শ্রমজীবী নারী তার শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনজন দুষ্কৃতিকারী কৌশলে ভাড়াটিয়া ঘরের দরজার সিটকানি বাইরে থেকে খুলে মুখোশ পরে ঘরে প্রবেশ করে। পরে তারা ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে। তাদের মধ্যে দুইজন সংঘবদ্ধভাবে ওই নারীকে ধর্ষণ করে এবং অপর একজন তার ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি চৌকস তদন্ত দল তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঢাকা জেলার সাভার থানাধীন রাজাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌস নামে একজনকে এবং মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকা থেকে জয়নাল ওরফে কর্নাল নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, মামলার ঘটনায় চুরি যাওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি ফেরদৌসের বিরুদ্ধে পূর্বে তিনটি চুরির মামলাসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অপর এক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ ও প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে এমন একটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটনকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে দেখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১০

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১১

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৩

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৫

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৬

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৭

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার

২০