শিরোনাম :
ajkersottoprokash24
১ জুলাই ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আব্দুল কাদের হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

দায়েমছাতি বাজারে মানববন্ধন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

 



কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কৃষক ও অটোরিকশা চালক আব্দুল কাদের হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার, নিরপেক্ষ তদন্ত এবং সর্বোচ্চ আইনানুগ শাস্তির দাবিতে দায়েমছাতি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার দায়েমছাতি বাজারে আয়োজিত এ মানববন্ধনে কুরকুটা গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, কাজী কামরুজ্জামান, মাস্টার ফারুক, অহিদুর রহমান মজুমদার, এয়াকুব আলী, সাইফুল ইসলাম হিরু, সৌরভ ভূঁইয়া, মোহাম্মদ সামছু, মাসুদ ও পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মামলার তদন্তে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর এলাকা থেকে নিহতের বাবা মো. লিটন (৫০), মা কাজল আক্তার এবং ভাই রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে। তারা বলেন, নিহত আব্দুল কাদের একজন নিরীহ, সৎ ও পরিশ্রমী কৃষক ও অটোরিকশা চালক ছিলেন। অভিযোগ অনুযায়ী, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত হলে অপরাধপ্রবণতা কমবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ভূমিকা রাখবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত শেষ করে আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০