শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৩ জুনe ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ড থেকে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ

মিরসরাইয়ে কৃষক দলের বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত, সীতাকুণ্ড থেকে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ



বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং কৃষকদের অধিকার আদায়ের আন্দোলন বেগবান করার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কৃষক দলের বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর মধ্যে সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শনিবার (১৩ জুন) সকাল থেকে শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলা এ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনস্থল প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী (এমপি)। তিনি বলেন, দেশের কৃষক সমাজকে বাঁচাতে কৃষিবান্ধব নীতি গ্রহণ এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে তিনি উল্লেখ করেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, কৃষকদের অধিকার প্রতিষ্ঠা ও কৃষি খাতের উন্নয়নে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল (এমপি)। তিনি বলেন, কৃষক দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন (এমপি-১) এবং সরোয়ার আলমগীর (এমপি-২)। এছাড়াও বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সমর্থক গাড়িবহর নিয়ে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি সম্মেলনে নতুন মাত্রা যোগ করে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষি উপকরণের সহজলভ্যতা বৃদ্ধি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। সম্মেলনের শেষে কৃষক দলের নেতৃবৃন্দ কৃষকদের অধিকার আদায়, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবার ইউরোপে থাকলেও, ফুটবলার বানাতে কুড়িগ্রামেই থেকে গেছেন লাইজু

সীতাকুণ্ড থেকে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ

নারী প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই- গ্রেফতার ২

সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন- দুই আসামি গ্রেপ্তার

ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিশেষ ক্ষমতা আইনে মামলা; গ্রেফতার ৬

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা

ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

১০

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

১১

প্রতিবন্ধী বাতিজিকে ধর্ষণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা

১২

নিখোঁজ শিবির নেতা জিসান কে লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার

১৩

শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীরের বিরুদ্ধে অপপ্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

১৪

সপ্তাহের মধ্যে নিচ্ছিন্ন পুরো পরিবার

১৫

সরকারি নিবন্ধন পেল লাকসাম প্রেস ক্লাব

১৬

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

১৭

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৮

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু

১৯

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে সীতাকুণ্ডের ফেরদৌস আহমেদ মুন্না

২০