শিরোনাম :
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
১৩ জুনe ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

সাংবাদিক শুভ্র

মানবাধিকারকর্মী ও পেশাজীবী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র তার ওপর সংঘটিত একাধিক হামলা, সাইবার হয়রানি ও বিভিন্ন অভিযোগসংক্রান্ত মামলাগুলো জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্ত করার জন্য আবেদন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সাইবার অপরাধের অভিযোগ এবং প্রযুক্তিনির্ভর অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এ সংক্রান্ত একাধিক সাধারণ ডায়েরি (জিডি) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় রেকর্ডভুক্ত হয়েছে। জিডিগুলোতে সাইবার অপরাধের আলামত, অনলাইন কার্যক্রমের তথ্য এবং বিভিন্ন প্রযুক্তিগত উপাদান সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে বিষয়গুলো আদালতে উপস্থাপন করা হলে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্তের অনুমতি প্রদান করেন। আদালতের নির্দেশনার পর সংশ্লিষ্ট থানা থেকে মামলার বিভিন্ন আলামত জব্দ করে তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগগুলোর বিষয়ে অধিকতর তদন্ত পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ রয়েছে।

সূত্র জানায়, মামলাটি নন-এফআইআর (Non-FIR) ও নন-জিআর (Non-GR) প্রক্রিয়ায় অনুমোদনের পর এর গুরুত্ব বিবেচনায় অধিকতর তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে দেওয়া হয়েছে। বর্তমানে সাইবার অপরাধ ও অনলাইনভিত্তিক বিভিন্ন অভিযোগ বিশেষ তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধীদের শনাক্তকরণ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগগুলোর প্রকৃত উৎস উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, দীর্ঘদিনের অভিযোগগুলোর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তাদের মতে, অভিযোগগুলোর প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে দায়ীদের শনাক্ত করা এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, “আমি আমার দায়েরকৃত মামলাসংক্রান্ত সকল নথিপত্র সংযুক্ত করে জেলা তথ্য অফিসে আবেদন করেছি, যাতে বিষয়গুলো রেকর্ডভুক্ত করা হয়। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটি বিবেচনা করে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে সহযোগিতা করবে।”
তিনি আরও বলেন, চলমান তদন্তের মাধ্যমে মামলার সকল দিক নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটন হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০