শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
১২ জুলাই ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে নিহত অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫২)। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব সাগরদী গ্রামের মৃত ওয়ালীউল্লাহ ও রহিমা বেগমের ছেলে।

রোববার (১২ জুলাই) দুপুরে লাকসাম রেলওয়ে থানায় এসে নিহতের স্ত্রী ফাতেমা বেগম মরদেহটি সনাক্ত করেন।এর আগে, গত শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন এলাকায় একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার সময় তার পরনে লুঙ্গি, লাল-সাদা রঙের টি-শার্ট এবং নীল রঙের কাপড়ের জুতা ছিল। পরিচয় না পাওয়ায় প্রথম অবস্থায় তাকে অজ্ঞাত হিসেবে রাখা হয়েছিল।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রফিকুল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং প্রায়ই একা একা বাড়ি থেকে বের হয়ে যেতেন। এই কারণে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হতো। তবে ঘটনার দিন অসাবধানতাবশত ঘরে তালা মারতে ভুলে যাওয়ায় তিনি সবার অলক্ষ্যে বাড়ি থেকে বের হয়ে লাকসাম চলে আসেন এবং এই দুর্ঘটনার শিকার হন।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খোন্দকার জানান, মরদেহ উদ্ধার করে আইনি ও আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ায় পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০