শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৮ মে ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বৃষ্টির বাগড়ায় বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

বৃষ্টির বাগড়ায় কুড়িগ্রামে বোরো ধান নিয়ে বিপাকে কৃষক, মাঠে পড়ে আছে ৫০ ভাগ ধান



কৃষকের মুখে এখন হাসি থাকার কথা। ব্যস্ত সময় পার করার কথা ধান কাটা, মাড়াই ও শুকাতে। কিন্তু উত্তরের জেলা কুড়িগ্রামের কৃষকদের মুখের হাসি কেড়ে নিয়েছে বৃষ্টি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছিল বৃষ্টি। টানা ছয় দিন পর সেই বৃষ্টি থেমে দুদিন পরে আবার শুরু হয়েছে। তাতেই মহাক্ষতি কৃষকের। নিচু জমির ধান নষ্ট হয়েছে জমিতেই। খড় গেছে পচে। এদিকে, আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে, যেখানে বলা হয়েছে, কুড়িগ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এমন পূর্বাভাসে কৃষকরা পড়েছেন আরও দুশ্চিন্তায়। কারণ মাঠে এখনো রয়েছে প্রায় ৫০ শতাংশ ধান। কুড়িগ্রাম জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বোরো মৌসুমে জেলায় ১ লাখ ১৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। প্রায় অর্ধেক পরিমাণ জমির ধান কাটা হলেও এখনো ৫০ ভাগ জমিতে পাকা ধান রয়ে গেছে। ভারী বৃষ্টিপাতে এসব জমির ধানের শীষ পর্যন্ত পানি জমে গেছে। বৃষ্টিপাতের কারণে খড় পচে যাওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে।

অধিদপ্তর জানায়, গত তিন দিনে কুড়িগ্রাম জেলায় ধান কাটার হার ভালো ছিল। কিন্তু জমিতে থাকা বেশিরভাগ ধান কাটার উপযুক্ত হলেও বৃষ্টিপাতের কারণে তা সম্ভব হচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যের সঙ্গে কিছুটা মিল পাওয়া গেল কুড়িগ্রাম জেলার সদর উপজেলার আরডিআরিএস বাজারের কৃষক মোঃ মামুনুর রশিদ কাজলের কথার সঙ্গে। তিনি এবার তিন একর জমিতে বোরো ধান আবাদ করেছেন। তবে তার এখনো দেড় একর জমির ধান কাটা হয়নি। তিনি হতাশ হয়ে জানান, এবার মনে হয় এই দেড় একর জমির ধান পাচ্ছি না। কারণ ধান পানির নিচে। তিনি বলেন, ‘যে ধান কেটেছি রোদের অভাবে সেটাও ভালোমতো শুকাতে পারছি না। আবহাওয়া ড্যাম থাকলে ধান থেকে গাছ বের হয়। ফলন ভালো পাওয়া যায় না। কথা হয় একই এলাকার কৃষক মোঃ জমির উদ্দিনের সঙ্গে। তার ভাষ্যমতে, দুই দিন তিনি ভালোই ধান কেটেছেন। তার জমিতে এখনো অর্ধেক ধান রয়েছে। তিনি বলেন, ‘এই বৃষ্টির জন্য কেমন করি আর ধান কাটি। যে ধান কাটছি তাও তো ভালোমত শুকাইতে পারছি না। ছাতা মাথায় নিজের খেত দেখতে এসেছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাসিন্দা মোঃ ছবুর মিয়া। তিনি আরেক হতাশার কথা জানান। তার মতে আম- ছালা সবই গেল। ধানের সঙ্গে নষ্ট হয়ে গেল তার খড়ও। তারও এখন বাকি কাটা অর্ধেক ধান। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘এই ধানের যে কী হবে আল্লাহ জানে! দামও পাই না, খাবারও পাই না।

এই প্রতিবেদক জেলার অন্তত ২০ জন কৃষকের সঙ্গে কথা বলেন। তাদের প্রত্যেকর ভাষ্য প্রায় একই রকম। কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কৃষক মোঃ ময়নাল হোসেনের কিছু ধান খেত প্রায় পানির নিচে। গতকাল তিনি জমিতে নেমে দেখেছেন ইতোমধ্যে ধানের পচন ধরেছে। তিনি বলেন, ‘এক নৌকা ধান কাটি আনছি চর থাকি। আল্লাহ জানে বাকি গুলার কপালোত যে কী আছে? ধান আর পোয়াল (খড়) নিয়া বিপদে আছি। যেগুলা ধান কাটছি তার পোয়ালও শুকিবার পারছি না। এলাও জমিত পাকা ধান পড়ি আছে। এমন করি ঝড়ি হইলে কাটমো কেমন করি! সড়কের পাশে ধান শুকাতে ব্যস্ত মোছাঃ মরিয়ম খাতুন। তারও দুঃচিন্তার অন্যতম কারণ বৃষ্টি। তিনি বলেন, ‘দেওয়ার (আকাশ) কোনো ঠিক আছে, কহন যে নামে কে জানে। আইজ তিন দিন ধরি ধান শুকাই। এই বৃষ্টি আসে এই যায়। দুনিয়ার জ্বালা। সার্বিক বিষয়ে কথা হয় কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি জানান, ‘ভারী বৃষ্টিতে ধানের জমিতে পানি জমে গেছে। গত তিন দিন ধরে অনেক ধান কাটা হলেও এখনো প্রায় অর্ধেক জমির ধান কাটা বাকি আছে। তিনি বলেন, ‘প্রায় সব জমির ধান পেকে গেছে। পানি নেমে গেলে সেসব কাটা যাবে। বৃষ্টি থেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যাবে। কিছু ক্ষয়ক্ষতি হয়ত হবে। আমরা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন করছি, অনেক কৃষকের অর্ধ শুকনো খড় আবার ভিজে গেছে। খড় পচে গেলে গবাদিপশুর খাদ্যের সংকট হতে পারে।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ‘এই অঞ্চলে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল গত বুধবার ১৮৪ মিলিমিটার। আর রোববার বৃষ্টিপাত ছিল ১১৫ মিলিমিটার। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৩

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৪

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৫

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৬

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৭

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

৮

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

৯

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১১

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১২

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৩

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৫

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৭

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ২৩ পদক জয়

১৯

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২০