শিরোনাম :
হাকিকুল ইসলাম খোকন ইউ এস এ প্রতিনিধি,
১৩ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন ইউ এস এ প্রতিনিধি,

 



নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার প্রথম টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি এক শুক্রবার,সন্ধ্যা সাড়ে ৭টায় এআর বেন্কুইট হলে।নিউইয়র্কে আগামী ৪,৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬,তিনদিন ব্যাপী অনুষ্ঠতব্য ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি এনআরবি এসোসিয়েশন ইউএসএ”র ভাইস চেয়ারম্যান ও ৪০ তম ফোবানা সম্মেলনের আহবায়ক নূরুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম টাউন হল সভায় স্বাগত বক্তব্যে রাখেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও মুলধারার রাজনীতিক এবং মানবাধিকার কর্মী জাকারিয়া চৌধুরী ।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য,ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমীন ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৪০তম ফোবানার চীফ পেট্রন শফিকুল আলম ।অন‍্যাদের মাঝে বক্তব্য রাখেন ফোবানার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,উপদেষ্টা ও বিশিষ্ট নট‍্যশিল্পী লু‍ৎফুন নাহার লতা,ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার ,হোষ্ট কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ,সেমিনার কমিটির চেয়ারম্যান কবি ফকির ইলিয়াস, ওয়াসিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ,সমন্বয়কারী শিবলী সাদেক,কবি ফারহানা ইলিয়াস তুলি,আমরা মুজিব যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেতা-কর্মীগন ।শারমিন সিরাজ সোনিয়ার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত প্রথম টাউন হল সভায় নিউইয়র্ক এর বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রবাসী অংশ গ্রহণ করেছেন।উল্লেখ‍্য ,এবারের ৪০তম ফোবানা সম্মেলনের প্রধান তাৎপর্য হলো মহান স্বাধীনতার স্বপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।সভায় পূনাঙ কমিটি গঠন এবং সার্বিক পরিকল্পনা গ্রহণ সার্বিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।

সভায় প্রবাসী নেতৃবৃন্দের এবং সকল প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বক্তাগন বলেন,এবারের ফোবানা সম্মেলনের আয়োজন হবে ব‍্যাপক অংশগ্রহণ মুলক, এবং সকল প্রজন্মের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।এবারের ফোবানা সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,১৯৭১ এর ঐতিহাসিক ঘটনা সমুহ,মুক্তিযুদ্ধের চেতনা ,বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য,নতুন প্রজন্ম এবং প্রবাসী বাঙালিদের অবদান বিশেষ করে তুলে ধরা হবে ।এ উপলক্ষে থাকবে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা, কবিতার আসর.বিভিন্ন বিষয়ের উপর সেমিনার এবং মিলনমেলা -যেখানে সকল প্রজন্মের সেতুবন্ধন তৈরি হবে নতুন ভাবে । নিউইয়র্কের ফোবানার প্রথম টাউন হল সভায় প্রবাসের বিভিন্ন,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,মানবাধিকার ,কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক,শিল্পী-কলাকুশলী প্রমুখের সরব উপস্থিতি ছিল প্রশংসনীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০