কুমিল্লার নাঙ্গলকোটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিনি হলরুম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট- লালমাই) আসনের সংসদ সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন