
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা জেলার বর্ষসেরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নির্বাচিত হয়েছেন আহমেদ উল্লাহ সবুজ।
এ অর্জনে তিনি কুমিল্লা জেলা প্রশাসন, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলীসহ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একই সঙ্গে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দায়িত্ব পালনে তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন।
মন্তব্য করুন