শিরোনাম :
খায়রুল ইসলাম অভি সাভার স্টাফ রিপোর্টার 
২৭ জুনe ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত

মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত

 

মানবসেবা, সমাজকল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ “মানবতার ফেরিওয়ালা” নামে পরিচিত মোঃ জে এইচ রানা-কে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত করা হয়েছে।

 

দীর্ঘদিন ধরে তিনি সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবিক সহায়তা প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তাঁর এই অসামান্য অবদানের কারণেই সাধারণ মানুষ তাঁকে ভালোবেসে “মানবতার ফেরিওয়ালা” নামে অভিহিত করে।

 

বর্তমানে তিনি সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সংস্থাটি মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

তিনি এর আগেও বিভিন্ন সময়ে সমাজসেবা, মানবকল্যাণ ও জনহিতকর কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশি-বিদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে একাধিক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর প্রাপ্ত এসব স্বীকৃতি মানবতার কল্যাণে তাঁর দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ কাজেরই প্রতিফলন।

 

আয়োজক সূত্রে জানা গেছে, নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকা-এ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মোঃ জে এইচ রানাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে।

 

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট তারকা ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মহলে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

 

মোঃ জে এইচ রানার এই মনোনয়নকে সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। মানবকল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদানের জন্য শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১০

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১১

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৩

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৫

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৬

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৭

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস: নীতি, বিবেক ও সত্যের পথে আমার অঙ্গীকার

২০