শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৮ মে ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে অসুস্থ বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অসুস্থ বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এলাকায় আলোচনায় এসেছেন এক যুবক। বাবার কাছে কারও কোনো পাওনা থাকলে তা পরিশোধের আহ্বান জানিয়ে অটোরিকশায় মাইকিং করছেন তিনি। তার এ মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। ওই যুবকের নাম মোঃ মারুফ হোসেন (৩৮)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মোঃ আবুল হোসেন (৯০) একজন বীর মুক্তিযোদ্ধা ও কাপড় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস ধরে অসুস্থ মোঃ আবুল হোসেন বাড়িতেই চিকিৎসাধীন। বয়স ও অসুস্থতার কারণে তার ব্যবসা-বাণিজ্যও বন্ধ হয়ে গেছে। এসময় কিছু দেনা-পাওনাও থেকে যায়। বাবার জীবদ্দশায় সব ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেন ছেলে মোঃ মারুফ হোসেন। শনিবার (১৬ মে) সকাল থেকে দিনভর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা শহরে অটোরিকশায় মাইকিং করেন মোঃ মারুফ হোসেন। মাইকিংয়ে তিনি বলেন, ‘আমার বাবা মোঃ আবুল হোসেনের কাছে কারও কোনো পাওনা টাকা থাকলে দয়া করে যোগাযোগ করুন। আমরা বাবার সেই পাওনা পরিশোধ করতে চাই। মোঃ মারুফ হোসেনের এই উদ্যোগ স্থানীয় মানুষের দৃষ্টি কাড়ে। অনেকে রাস্তায় দাঁড়িয়ে মাইকিং শোনেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সততা ও পারিবারিক দায়িত্ববোধের বিরল উদাহরণ হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম বলেন, ‌‘এখনকার সময়ে বাবার সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনা বেশি শোনা যায়। সেখানে একজন ছেলে বাবার ঋণ শোধ করতে নিজেই মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। ধরণীবাড়ি এলাকার ব্যবসায়ী মোঃ জরিফ উদ্দিন বলেন, ‘অনেক মানুষ এখন নিজের দায় এড়িয়ে চলতে চান। কিন্তু এই যুবক বাবার সম্মান রক্ষায় যেভাবে এগিয়ে এসেছেন, তা সমাজে ইতিবাচক বার্তা দেবে। এ বিষয়ে মোঃ মারুফ হোসেন বলেন, ‘আমার বাবা সারাজীবন সততার সঙ্গে ব্যবসা করেছেন। আমি চাই না তিনি কারও হক রেখে পৃথিবী থেকে বিদায় নিক। সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব বলে মনে করি। তিনি আরও বলেন, ‘অনেক সময় মানুষ সংকোচের কারণে পাওনার কথা বলতে পারেন না। তাই কেউ যেন বঞ্চিত না হন, সেজন্যই নিজে থেকে মাইকিং করে সবার কাছে আহ্বান জানিয়েছি।

ধরণীবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদুল হক বলেন, ‘ মোঃ আবুল হোসেন খুব ভালো মানুষ। শুনে‌ছি উনি কয়েক মাস ধরে অসুস্থ। তার ছেলের এমন মাইকিং করা স‌ত্যিই প্রশংসার। আমি তার সুস্থতা কামনা কর‌ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০