শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৫ মে ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ক্ষীরমোহনের সুখ্যাতি শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়েছে

মিষ্টান্নবিলাসী মানুষের কাছে প্রিয় নাম ক্ষীরমোহন। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার এই মিষ্টির সুখ্যাতি এখন শুধু দেশে নয়; বিদেশেও ছড়িয়েছে। এশিয়া, মধ্যপ্রাচ্যসহ নানা প্রান্তে আছে এ মিষ্টির নামডাক। এটি উলিপুরের আদি মিষ্টি না হলেও ষাটের দশকের শুরুতে ক্ষীরমোহন তৈরি ও বিপণন শুরু হয়। ওই সময় একটি ক্ষীরমোহনের দাম ছিল মাত্র ছয় আনা। তবে এ অঞ্চলের দরিদ্র মানুষের ক্ষীরমোহন কিনে খাওয়ার মতো সামর্থ্য ছিল না। এ কারণে তখন মিষ্টান্নটি ততটা জনপ্রিয়তা পায়নি। আশির দশকে যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে এর জনপ্রিয়তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। কথিত আছে, ব্রিটেনের মহারানী এলিজাবেথও এই মিষ্টি খেয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৫৮ সালে ফরিদপুরের গোয়ালন্দ থেকে সুধীর সরকার নামে এক মিষ্টির কারিগর উলিপুরে এসে চাকরি নেন কছির মিয়ার রেস্টুরেন্টে। তাঁর চাকরির শর্ত ছিল, তিনি এমন একটি ভিন্নধর্মী মিষ্টি তৈরি করবেন, যাতে তাঁর দোকানের সুনাম ছড়িয়ে পড়ে। তিনি মালিকের শর্তে রাজি হন। কয়েক দিন সময় নিয়ে তৈরি করেন ক্ষীরমোহন। প্রথম দিনেই বাজিমাত উলিপুর। পরে তাঁর দেখাদেখি উলিপুরের প্রখ্যাত কারিগর মনমোহন হালাই তৈরি করেন ক্ষীরমোহন। ওই সময় আওয়ামী লীগ নেতা কানাই লাল সরকার মনমোহন হালাইয়ের কাছ থেকে তৈরি করে নেন ক্ষীরমোহন। পরে তা উপহার হিসেবে বঙ্গবন্ধুর কাছে নিয়ে যান। বঙ্গবন্ধু সেই সময় ক্ষীরমোহন খেয়ে ভূয়সী প্রশংসা করেন। সেই থেকে কুড়িগ্রামে দেশি-বিদেশি অতিথি এলে তাদের খাবার টেবিলে বিশেষ খাবার হিসেবে ক্ষীরমোহন দেখা যেত।

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চরাঞ্চলের ঘাস ও নানা প্রাকৃতিক গোখাদ্য খেয়ে বেড়ে ওঠা গাভির খাঁটি দুধের ছানা থেকে তৈরি ক্ষীরমোহন স্বাদে-গন্ধে অতুলনীয়। কারিগর মোঃ আল আমিন বলেন, খাঁটি ছানার তৈরি মিষ্টি প্রথমে গরম চিনির রসে জ্বাল দেওয়া হয়। মিষ্টি হয়ে এলে তা থেকে রস ঝরিয়ে দুধে জ্বাল দেওয়া হয়। দুধ ক্ষীরে পরিণত হওয়ার পর মিষ্টির ভেতরে তা ঢুকে লালচে রং ধারণ করলেই তৈরি হয় ক্ষীরমোহন। এক মণ দুধ থেকে ১৫ থেকে ২০ কেজি ক্ষীরমোহন হয়। এখন দেশে-বিদেশে উলিপুরের নাম নেওয়ার আগেই ক্ষীরমোহনের নাম নেন। কুড়িগ্রাম জেলার ব্র্যান্ডিংয়ের তালিকায় ক্ষীরমোহনের নাম তালিকাভুক্ত হয়েছে বলে জানা গেছে।

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ওকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পাবনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আল স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আল আমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মৌসুমী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসহ ১০টি রেস্তোরাঁয় প্রতিদিন ১০ থেকে ১২ মণ ক্ষীরমোহন বিক্রি হয়। প্রতি পিস ৪০ টাকা। ৪০০ টাকা কেজি হিসাবে এক লাখ ৬০ হাজার টাকা। সেই হিসাবে মাসে ৪৮ লাখ এবং বছরে পাঁচ কোটি ৭৬ লাখ টাকার ক্ষীরমোহন বিক্রি হয় বলে রেস্তোরাঁ মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সুপরিচিত ওকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মোঃ শামছুল আলম বলেন, আমি প্রতিদিন ১২০ কেজি ক্ষীরমোহন বিক্রি করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৩

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৪

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৫

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৬

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৭

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

৮

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

৯

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১১

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১২

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৩

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৫

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৭

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ২৩ পদক জয়

১৯

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২০