শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৫ মে ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিলমারী ডিজিটাল সেবা বন্ধ, ভূমি অফিসে ভুক্তভোগীদের আনাগোনা

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় প্রায় দুই মাস ধরে অনলাইনে নামজারি (মিউটেশন) ও ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে চরাঞ্চল থেকে সেবা নিতে আসা মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন উপজেলা ভূমি অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের অভিযোগ, ভূমি কর্মকর্তার অ্যাকাউন্ট সক্রিয় না থাকায় নামজারির আবেদন নিষ্পত্তি করা যাচ্ছে না। এ ছাড়া মিস কেস, ভুল দাগ সংশোধন, ভুল খাজনা সংশোধনসহ ভূমি কর্মকর্তার স্বাক্ষর প্রয়োজন হয়- এমন প্রায় সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে আছে।

ভূমি অফিস সূত্র জানায়, জমি কেনাবেচা, উত্তরাধিকারসূত্রে মালিকানা হালনাগাদ কিংবা ব্যাংক ঋণ গ্রহণের জন্য নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। কিন্তু দীর্ঘদিন ধরে অনলাইন সেবা বন্ধ থাকায় আবেদনকারীরা বিপদে পড়েছেন। অন্যদিকে বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধ বাধ্যতামূলক হলেও অ্যাকাউন্ট জটিলতার কারণে অনেকেই তাদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন না। ফলে বকেয়া বাড়ার পাশাপাশি জমি সংক্রান্ত নানা আইনি জটিলতার শঙ্কাও তৈরি হচ্ছে। চরাঞ্চল থেকে আসা সেবাগ্রহীতারা জানান, তারা দূরদূরান্ত থেকে এসে দিনের পর দিন ভূমি অফিসে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

ভুক্তভোগী মোঃ সানা মিয়া বলেন, ‘ডিজিটাল সেবার কথা বলা হলেও বাস্তবে মানুষকে শুধু হয়রানিই পোহাতে হচ্ছে। প্রায় দুই মাস ধরে একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবা বন্ধ থাকা খুবই দুঃখজনক। প্রতিদিন অফিসে এসে শুধু শুনতে হয় সার্ভারে সমস্যা বা অ্যাকাউন্ট বন্ধ।’ আরেক ভুক্তভোগী মোঃ জোনাব আলী বলেন, ‘চর এলাকা থেকে হেঁটে ও নদী পাড়ি দিয়ে কয়েকবার ভূমি অফিসে এসেছি। কিন্তু কোনো কাজই হয়নি। নামজারি করতে না পারায় জমির কাগজপত্র নিয়ে অনেক ঝামেলায় পড়েছি। এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চিলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান বলেন, সমস্যা সমাধানে কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যেই নামজারি ও খাজনা সংক্রান্ত সেবাগুলো পুনরায় চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০