শিরোনাম :
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
৯ মে ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উখিয়ায় ভোররাতের সাঁড়াশি অভিযান: ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 



কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর ভোররাতের বিশেষ সাঁড়াশি অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার একটি বাঁশঝাড়ে বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০