শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
১২ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

মো:রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

 



চট্টগ্রামের সীতাকুণ্ডে আবাসিক হোটেল ব্যবসায় শৃঙ্খলা, পর্যটক সেবা বৃদ্ধি এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সৈয়দ আলাউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নুর উদ্দিন নির্বাচিত হয়েছেন। গত ১০ মে ২০২৬ সীতাকুণ্ডের হোটেল রাজবাড়ী কনভেনশন হলে অনুষ্ঠিত এ নির্বাচন মৌখিক ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে সম্পন্ন হয়। এতে উপজেলার ২১ জন আবাসিক হোটেল মালিকের সমর্থনে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

 

সভা সূত্রে জানা যায়, ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি ৫ জন উপদেষ্টাও রাখা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সীতাকুণ্ডকে আরও পর্যটকবান্ধব ও নিরাপদ পর্যটন এলাকায় পরিণত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, আবাসিক হোটেলে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেল মালিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি আবাসিক হোটেলগুলো মূলত পর্যটকদের জন্য পরিচালিত হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির নবনির্বাচিত সভাপতি খায়রুল ইসলাম বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানি বন্ধ, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সীতাকুণ্ডকে আন্তর্জাতিক মানের পর্যটন এলাকা হিসেবে পরিচিত করতে আমরা কাজ করে যাব। নতুন কমিটির সদস্যরা জানান, সীতাকুণ্ডের সৌন্দর্য, সুনাম ও পর্যটন শিল্পের বিকাশে আবাসিক হোটেল মালিকরা সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০