কুমিল্লা জেলার চান্দিনা থানা পুলিশের চলমান বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের রায়ে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।
অভিযানে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিবরণ:
মোঃ শামীম (৪১)
তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোঃ শাহিন আলম (৩১)
পিতা: উল্লেখিত নয়
সাং: ভোমরকান্দি, থানা: চান্দিনা, জেলা: কুমিল্লা
তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কাউছার (২১)
সাং: শ্রীমন্তপুর, থানা: চান্দিনা, জেলা: কুমিল্লা
তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত রাখতে চান্দিনা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন