শিরোনাম :
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
১৯ মে ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা পুলিশ এর মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার কোরবানির পশুর হাটসমূহে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি পশুর হাট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া চুরি, ছিনতাই, জাল টাকা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাদা পোশাকে পুলিশ সদস্য নিয়োজিত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, প্রবেশ ও বাহির পথ নিয়ন্ত্রণ এবং জরুরি সেবা কার্যক্রম সচল রাখার নির্দেশনাও দেওয়া হয়। সভায় আরও বলা হয়, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, হাট ইজারাদার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০