শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
২১ মে ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টোল প্লাজায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা: পৃথক দুই মামলা, জেলে বাবা-ছেলে

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলহাজতে পাঠানো ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ আব্দুল মজিদ (৫৮) ও তার ছেলে মোঃ সিহাব আহমেদ তিতিল (২৫)। মঙ্গলবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দিনাজপুরে ফিল্ড ট্রিপ শেষে দুটি বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসে ৫৪ জন শিক্ষার্থী ছিলেন। পথে লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা এলাকার তিস্তা সেতুর টোল প্লাজায় অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে বাসচালক ও টোল আদায়কারীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এ আর এম মাহবুবার রহমান অভিযোগ করেন, টোল পরিশোধ করার পরও টোল প্লাজার কর্মীরা বাসের চালক ও হেলপারকে গালাগালি ও হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তাদের গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করা হলে শিক্ষার্থীরা বাধা দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, পরে টোল প্লাজার কয়েকজন কর্মী লাঠি-খড়ি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত পাঁচজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার অভিযোগ ওঠে। মামলার বাদী সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, আহত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় টোল প্লাজার কয়েকজন কর্মী পুলিশ সদস্যদের গালাগালি ও হুমকি দেন। তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা তার ওপর চড়াও হন এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে সড়কে ফেলে দেন। এ সময় এক এএসআইসহ দুই পুলিশ সদস্যের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এ আর এম মাহবুবার রহমান বাদী হয়ে বুধবার দুপুরে সদর থানায় একটি মামলা করেন। এতে তিস্তা টোল প্লাজার অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন কর্মীকে আসামি করা হয়েছে। অন্যদিকে পুলিশের ওপর হামলা, গালাগালি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেন এসআই এনামুল হক। ওই মামলায় টোল প্লাজার দুই কর্মচারীসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাদেকুজ্জামান লিমন বলেন, “আহত শিক্ষার্থীরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক লালমনিরহাট থানায় অবস্থান করছেন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার ও সদর থানার ওসির সঙ্গে কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শিক্ষকরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করছেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদ আহমেদ বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও পৃথক মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত ও অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০