শিরোনাম :
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
২০ মে ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাক্ষনপাড়া থানার ওসি ফারুক হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী হিসেবে পুরস্কৃত

কুমিল্লা জেলা পুলিশ এর এপ্রিল/২০২৬ মাসের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন মোঃ ফারুক হোসেন। মাদক উদ্ধার অভিযানে বিশেষ অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত অন্যান্য পুলিশ সদস্যরা হলেন— এসআই (নিঃ) মোঃ আল আমিন, এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য, এসআই (নিঃ) সৈকত মজুমদার, এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী, এএসআই (নিঃ) রতন কুমার মল্লিক এবং এএসআই (নিঃ) কামরুজ্জামান। তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সর্বমোট ১৫০ কেজি গাঁজা, ২টি গাঁজা গাছ, ৮ হাজার ২০০ পিস ভারতীয় বাজি, ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি পিকআপ ও ৪টি সিএনজি উদ্ধার করা হয়।

এদিকে ডাকাত গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের জন্যও পুরস্কৃত হন মোঃ ফারুক হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ ফারুকুল ইসলাম, এএসআই (নিঃ) রতন কুমার মল্লিকসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৮, তারিখ ২৪/০৪/২০২৬, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ অবদানের জন্য পুরস্কার গ্রহণ করেন এসআই (নিঃ) সৈকত মজুমদার, এএসআই (নিঃ) মোঃ সাইফুল আলম সিদ্দিকী এবং এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান। তারা সম্মিলিতভাবে ২৫টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেন।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে সাজা প্রদানে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন এসআই (নিঃ) ডি.এম.এ মজিদ এবং এসআই (নিঃ) সৈকত মজুমদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০