শিরোনাম :
মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ
১১ আগস্ট ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার মাজেদ বিশ্বাসের ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চিরনিদ্রায় রূপাটি গ্রামের প্রিয় মুখ, স্বজনদের মাঝে শোকের মাতম

মাগুরার জগদল ইউনিয়নের রূপাটি গ্রামের পরিচিত ও প্রিয় মুখ মাজেদ বিশ্বাস (৬০) আর নেই। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৩ মিনিটে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ১৯৬৫ সালে রূপাটি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাজেদ বিশ্বাস। তাঁর পিতা মরহুম রতন বিশ্বাস। শৈশব, কৈশোর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত জন্মভূমি রূপাটি গ্রামেই মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে ছিলেন তিনি। সহজ-সরল জীবনযাপন, অমায়িক ব্যবহার ও মানুষের প্রতি আন্তরিকতার কারণে অল্প সময়েই তিনি হয়ে উঠেছিলেন এলাকার সবার পরিচিত ও আপনজন।

নীরবে-নিভৃতে জীবন কাটানো এই মানুষটি আপনজনের সুখে যেমন পাশে দাঁড়িয়েছেন, তেমনি বিপদে-আপদেও ছুটে গেছেন মানুষের পাশে। তাঁর চলে যাওয়ায় শুধু একটি পরিবারের নয়, একজন আপন মানুষকে হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো তাঁকে দেখতে বাড়িতে ছুটে আসেন। শোকের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে পুরো পরিবার। মরহুম মাজেদ বিশ্বাস ছিলেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তা ও প্রাইম টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম তুহিনের চাচা। শোকসন্তপ্ত পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছে।

মহান আল্লাহ যেন মরহুম মাজেদ বিশ্বাসের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করেন।
আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

১

আহমেদ উল্লাহ সবুজ কুমিল্লার বর্ষসেরা পিআইও নির্বাচিত

২

লগি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

৩

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

৪

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৫

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৬

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৭

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৮

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৯

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

১০

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

১১

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

১২

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১৪

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১৫

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৬

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৭

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৮

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৯

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

২০