শিরোনাম :
মিজানুর রহমান, স্টাফ রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মিজানুর রহমান, স্টাফ রিপোর্ট

 



কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কোম্পানীগঞ্জের বাংলা রেস্তোরাঁয় এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন. এ. মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরোপ্রধান ও আরটিভির প্রতিনিধি আবুল খায়ের, মরহুমের ছেলে ও ময়মনসিংহ টুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক নিপু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নোমানুল হক দিপু, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি জালাল আহম্মদ, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা  কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুন্সী,  মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম আরিফ, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী, এনটিভির ডিজিটাল প্রতিনিধি ইসহাক হাসান, মোহনা টিভির প্রতিনিধি তৌহিদুর রহমান টিটু, এশিয়া টিভির প্রতিনিধি আবুল বাশার, সাংবাদিক ইব্রাহিম, বাঙ্গরা প্রেসক্লাবের সহসভাপতি হাফেজ নজরুল ও সাংবাদিক মিজান খান প্রমুখ।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক ছিলেন দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান, শিক্ষকতা পেশায় আলোকিত মানুষ গড়ার প্রচেষ্টা এবং সাংবাদিকতায় তাঁর নিষ্ঠা ও সাহসিকতা তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখবে। তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, বরং সমাজের প্রতি দায়বদ্ধ একজন সচেতন মানুষ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁরা আরও বলেন, সাংবাদিকতা ছিল শহিদুল হকের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর অবস্থান, পেশাগত নিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন ও আদর্শকে ধারণ করে সাংবাদিকদের দায়িত্বশীলতা, পেশাগত সততা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নুরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

১

আহমেদ উল্লাহ সবুজ কুমিল্লার বর্ষসেরা পিআইও নির্বাচিত

২

লগি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

৩

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

৪

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৫

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৬

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৭

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৮

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৯

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

১০

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

১১

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

১২

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১৪

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১৫

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৬

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৭

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৮

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৯

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

২০