শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৮ মে ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জঙ্গল সলিমপুরে বদলের হাওয়া: দুই পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ

চট্টগ্রামের দীর্ঘদিনের আলোচিত ও একসময় ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এলাকায় বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির পর সেখানে দুটি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কারাগারসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একসময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কার্যত ‘অঘোষিত নিষিদ্ধ অঞ্চল’ হিসেবে পরিচিত ছিল জঙ্গল সলিমপুর। স্থানীয়দের ভাষায়, এলাকাটি ছিল “দেশের ভেতর আরেক দেশ”— যেখানে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিল বিভিন্ন সন্ত্রাসী চক্র। চাঁদাবাজি, জমি দখল, অস্ত্রের মহড়া ও সংঘবদ্ধ অপরাধের কারণে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করত আতঙ্ক। তবে চলতি বছরের মার্চ মাসে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রায় ৪ হাজার সদস্যের বিশাল যৌথ অভিযান পরিচালিত হয় এলাকায়। ওই অভিযানে সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি ভেঙে দেওয়া হয় এবং দীর্ঘদিনের নিয়ন্ত্রণের অবসান ঘটে বলে জানিয়েছে প্রশাসন।

প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের জঙ্গল সলিমপুর এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযানের পর সাধারণ মানুষের চলাচল বেড়েছে, কমেছে অপরাধ প্রবণতা, এবং সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পথও উন্মুক্ত হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে জঙ্গল সলিমপুরকে ঘিরে একটি দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। এরই অংশ হিসেবে সেখানে দুটি আধুনিক পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু পুলিশ একাডেমিই নয়— এলাকাটিকে একটি নিয়ন্ত্রিত প্রশাসনিক জোন হিসেবে গড়ে তুলতে কারাগার, নিরাপত্তা সংশ্লিষ্ট অবকাঠামো ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এতে এলাকাটির সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ সুপার। বিশেষ করে রাউজান এলাকায় সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও অপহরণের ঘটনা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এসব অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বড় ধরনের বিশেষ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে বলেও ইঙ্গিত দেন তিনি। আসন্ন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার বলেন, গরু পরিবহনের পথে কোথাও যেন ছিনতাই, ডাকাতি কিংবা চাঁদাবাজির ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হবে। প্রয়োজন হলে পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।

সংশ্লিষ্টদের মতে, জঙ্গল সলিমপুরে সরকারি স্থাপনা নির্মাণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে একসময় ভয় ও আতঙ্কের জনপদ হিসেবে পরিচিত এলাকাটি ধীরে ধীরে একটি নিরাপদ ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে রূপ নিতে পারে। স্থানীয়রাও আশা করছেন, দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে এবার উন্নয়ন ও স্থিতিশীলতার নতুন অধ্যায়ে প্রবেশ করবে জঙ্গল সলিমপুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০