শিরোনাম :
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
১৬ জুনe ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গত মে মাসে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। সোমবার (১৫ জুন) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা) তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পঙ্কজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেনকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন,উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান। তাঁদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১ হাজার ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৫ বোতল স্কাফ সিরাপ, ১০৪ কেজি গাঁজা এবং একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ সাফল্যের জন্য পুরস্কার পান উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিন এবং (এএসআই) মো. ইমরান হোসেন। তাঁরা সম্মিলিতভাবে ৪০টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে সাজা প্রদানে সহায়তা করায় এসআই মো. মাহতাব হোসাইনকে পুরস্কৃত করা হয়।ভালো কাজের স্বীকৃতি হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে ভূমিকা রাখায় কনস্টেবল আরমান খান এবং কনস্টেবল নুর মোহাম্মদ শেখও পুরস্কার গ্রহণ করেন। এবিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ব্রাহ্মণপাড়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া সাইবার ফোর্স লাকসাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি

কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ব্রেস্ট টিউমার কেন হয়? এর চিকিৎসা কী- ডা. জান্নাতুল ফেরদৌস

সীতাকুণ্ডের সাগর উপকূলে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

অবশেষে দখলমুক্ত হলো নবাব ফয়জুন্নেছা জাদুঘরের ঐতিহাসিক প্রবেশপথ

সীমান্তরেখায় ৬ নারী-শিশুর দিন কাটছে অনাহারে

গ্রাম-বাংলার কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

পরিবার ইউরোপে থাকলেও, ফুটবলার বানাতে কুড়িগ্রামেই থেকে গেছেন লাইজু

১০

সীতাকুণ্ড থেকে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ

১১

নারী প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

১২

ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই- গ্রেফতার ২

১৩

সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন- দুই আসামি গ্রেপ্তার

১৪

ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিশেষ ক্ষমতা আইনে মামলা; গ্রেফতার ৬

১৫

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা

১৬

ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

১৭

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৮

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

১৯

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

২০