শিরোনাম :
সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:
১০ মে ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে মতবিনিময়

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:

 



নেত্রকোনার পূর্বধলায় মাদক ও জুয়া নির্মূলসহ জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্মরত সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শনিবার (৯, মে) রাত ৯টায় পূর্বধলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরার পাশাপাশি অপরাধ দমনে সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সহযোগিতা আহ্বান জানানো হয়।

প্রধান আলোচকের বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক ও জুয়া সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অপশক্তি নির্মূলে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। অপরাধী যে-ই হোক না কেন আইনের ঊর্ধ্বে কাউকে স্থান দেওয়া হবে না। তবে সমাজ সংস্কারে পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে পুলিশের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অপরাধী শনাক্তকরণ ও অভিযান পরিচালনা সহজ হবে এবং একটি নিরাপদ জনপদ গড়া সম্ভব হবে।

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি ছাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অধ্যক্ষ শফিকুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, দৈনিক সংলাপের জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব খাইরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান, সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি খান রাসেল এবং বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল।
সভায় আরও উপস্থিত ছিলেন আই নিউজ বিডি’র জেলা প্রতিনিধি মো. মোশাহিদুর রহমান উজ্জ্বল, দৈনিক জবাবদিহি, নেত্রকোনা প্রতিনিধি সাগর আহমেদ জজ ,, ইকরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার আল-আমিন শেখ, দৈনিক খবর সব রকম প্রতিনিধি মো. শাহজাহান মিয়া এবং মাটি ও মানুষ পত্রিকার বিশেষ প্রতিনিধি হারাধন সূত্রধরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। সভায় সাংবাদিকরা এলাকার বিদ্যমান বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরেন এবং পূর্বধলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ তথ্যগত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে রিপোর্টার্স ক্লাবের কংস স্মরণিকা মোরক হাতে তুলে দেন সক্রিয় সাংবাদিকবৃন্দ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০