মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ ও সফলতার গল্প সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আজ ১৬ মে, শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরের পল্টন টাওয়ার (ইআরএফ) অডিটোরিয়ামে “স্টার বাংলাদেশ মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬” প্রদান ও “সফলতার গল্প” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আপিল বিভাগীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জিহাদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক সবুজ রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জে এইচ রানা। অনুষ্ঠানে উদ্যোক্তাদের সফলতার গল্প ও তাদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন