নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন হতে দুর্গাপুর ও কলমাকান্দা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।
রেলপথের এই সম্প্রসারণ এলাকাটির মানুষের দীর্ঘদিনের দাবি। পরিদর্শনের সময় নেতৃবৃন্দ বলেন, এই রেললাইনটি দুর্গাপুর ও কলমাকান্দা পর্যন্ত বিস্তৃত হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে পাথর, কয়লা ও কৃষিপণ্য পরিবহনে খরচ কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। ডেপুটি স্পিকার ও প্রতিমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মন্তব্য করুন