শিরোনাম :
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
১৪ জুনe ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামি কবরী আক্তার (৩২) কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার বাসিন্দা এবং রুবেল মিয়ার স্ত্রী। র‌্যাব-১১ সূত্রে জানা যায়, শনিবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কবরী আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত নারী মাদক কারবারি একটি সক্রিয় মাদক চক্রের সঙ্গে জড়িত থেকে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে আরও তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। র‌্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হুয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসী মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

লাকসামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কলেজ হোস্টেল চালুর দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

জিয়া সাইবার ফোর্স লাকসাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি

কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ব্রেস্ট টিউমার কেন হয়? এর চিকিৎসা কী- ডা. জান্নাতুল ফেরদৌস

সীতাকুণ্ডের সাগর উপকূলে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

অবশেষে দখলমুক্ত হলো নবাব ফয়জুন্নেছা জাদুঘরের ঐতিহাসিক প্রবেশপথ

সীমান্তরেখায় ৬ নারী-শিশুর দিন কাটছে অনাহারে

১০

গ্রাম-বাংলার কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

১১

র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১২

পরিবার ইউরোপে থাকলেও, ফুটবলার বানাতে কুড়িগ্রামেই থেকে গেছেন লাইজু

১৩

সীতাকুণ্ড থেকে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ

১৪

নারী প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

১৫

ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই- গ্রেফতার ২

১৬

সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন- দুই আসামি গ্রেপ্তার

১৭

ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিশেষ ক্ষমতা আইনে মামলা; গ্রেফতার ৬

১৮

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা

১৯

ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

২০