শিরোনাম :
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার :
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার :

 



প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান ও অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে গুণী শিক্ষক নির্বাচনের অংশ হিসেবে সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে সর্বোচ্চ ৯২ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন লতিফা নিলুফার পাপড়ি।

দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও সৃজনশীল বিকাশে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁর এ অর্জন বলে সংশ্লিষ্টরা জানান। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চাতেও রয়েছে তাঁর উজ্জ্বল পরিচিতি। তিনি কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক। তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংবাদপত্রে নিয়মিত কলাম লেখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষা, সমাজ ও সাহিত্য নিয়ে তিনি লেখালেখি করেন। লতিফা নিলুফার পাপড়ি বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ছড়াকার আবদুল হামিদ মাহবুবের সহধর্মিণী।

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজারের শিক্ষক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। বিশ্ব শিক্ষক দিবসের প্রাক্কালে তাঁর এ অর্জন জেলার প্রাথমিক শিক্ষা খাতের জন্যও গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১

লাকসামে অবৈধ ড্রেজার পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২

লাকসামে অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী ঐক্য ফাউন্ডেশন

৩

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

৪

লাকসামে পূজামণ্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ

৫

লাকসামে ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম আটক

৬

এমপি আবুল কালামের নির্দেশে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘর

৭

জনতার ভালোবাসা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল বারেক মিয়াজী

৮

সাভারে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে শারদীয় উপহার বিতরণ

৯

লাকসাম প্রেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ

১১

এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

১২

নাঙ্গলকোটের রাজনীতির কিংবদন্তি ‘জনতার মজুমদার’ তিন দশক পরও স্মৃতিতে অমলিন

১৩

সাভারে ব্যবসায়ীর পুরো পেঁপে বাগান কেটে ফেলার অভিযোগ কৃষক লীগ নেতার বিরুদ্ধে।

১৪

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৫

ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উদযাপন

১৭

গাজীপুরের চক্রবর্তী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ২৩ পদক জয়

১৯

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২০