
খায়রুল ইসলাম অভি স্টাফ রিপোর্টার সাভার।
সাভারে কর্ণফুলি জুতার মার্কেটে আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে কাউন্সিলর প্রার্থী শিল্পী আক্তার শিলা
সোমবার ১১ই মে সাভারের ব্যস্ততম বাজার এলাকার কর্ণফুলি জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে, জাতীয় অন্ধ সংস্থা মার্কেট সংলগ্ন রয়েল সুপার মার্কেট ও নিউ স্টার হোটেলের মাঝামাঝি স্থানে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে আগুনে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শিল্পী আক্তার শিলা। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরো বলেন ,,মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট আমি অনুভব করি। আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো।
সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী আক্তার শিলা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০১৩ সালে সাভারে ঘটে যাওয়া বহুল আলোচিত রানা প্লাজা ট্রাজেডির সময়ও তিনি আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছিলেন। এছাড়াও ২০২০ সালে করোনা মহামারী চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে জনসচেতনতা সৃষ্টি ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন তিনি। অতীতের মতো বর্তমানেও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন শিল্পী আক্তার শিলা। স্থানীয়দের আশা, এমন দুর্যোগের মুহূর্তে জনপ্রতিনিধিদের এই মানবিক উপস্থিতি ক্ষতিগ্রস্তদের সাহস ও অনুপ্রেরণা জোগাবে।
মন্তব্য করুন