শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৫ মে ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২ বাংলাদেশিকে বিজিবি’র কাছে হস্তান্তর করলো বিএসএফ

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি দুই যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি ওই দুই যুবককে রৌমারী থানায় সোপর্দ করে। শুক্রবার (১৫ মে) রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা থানার দক্ষিণ চর বিশ্বাস গ্রামের মোঃ আলমগীর কবিরের ছেলে মোঃ সুজন কবির (৩৫) ও নাটোর জেলার রামনগর গ্রামের মোঃ আকবর আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম রাজু (৩০)।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাংলাবাজার বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ ঠান্ডু মিয়া এবং বিএসএফ-এর পক্ষে নেতৃত্ব দেন ভারতের আসাম রাজ্যের মাইনকারচর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই ভাজন সিং। বৈঠক শেষে আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৫-এর কাছে চর নতুনবন্দর জিরোপয়েন্ট এলাকায় ওই দুই যুবককে বিজিবির কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পুলিশ ও বিজিবি জানায়, গত ২০ এপ্রিল শেরপুর সীমান্ত দিয়ে সুজন কবির এবং ৩০ এপ্রিল সিলেট সীমান্ত দিয়ে মোঃ রবিউল ইসলাম রাজু কাজের আশায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। গত ৯ মে ভারতের মাইনকারচর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ-এর মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওছার আলী জানান, বিজিবি ওই দুই যুবককে থানায় সোপর্দ করার পর তাদের পরিচয় যাচাই-বাছাই করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০