শিরোনাম :
খায়রুল ইসলাম অভি স্টাফ রিপোর্টার  সাভার।
১২ মে ২০২৬, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে কর্ণফুলি জুতার মার্কেটে আগুন

Oplus_131072

খায়রুল ইসলাম অভি স্টাফ রিপোর্টার  সাভার।

 

সাভারে কর্ণফুলি জুতার মার্কেটে আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে কাউন্সিলর প্রার্থী শিল্পী আক্তার শিলা



সোমবার ১১ই মে সাভারের ব্যস্ততম বাজার এলাকার কর্ণফুলি জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে, জাতীয় অন্ধ সংস্থা মার্কেট সংলগ্ন রয়েল সুপার মার্কেট ও নিউ স্টার হোটেলের মাঝামাঝি স্থানে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে আগুনে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শিল্পী আক্তার শিলা। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরো বলেন ,,মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমার নৈতিক  দায়িত্ব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট আমি অনুভব করি। আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো।

সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী আক্তার শিলা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০১৩ সালে সাভারে ঘটে যাওয়া বহুল আলোচিত রানা প্লাজা ট্রাজেডির সময়ও তিনি আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছিলেন। এছাড়াও ২০২০ সালে করোনা মহামারী চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে জনসচেতনতা সৃষ্টি ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন তিনি। অতীতের মতো বর্তমানেও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন শিল্পী আক্তার শিলা। স্থানীয়দের আশা, এমন দুর্যোগের মুহূর্তে জনপ্রতিনিধিদের এই মানবিক উপস্থিতি ক্ষতিগ্রস্তদের সাহস ও অনুপ্রেরণা জোগাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০