শিরোনাম :
খায়রুল ইসলাম অভি স্টাফ রিপোর্টার
৮ মে ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে গণসংযোগে ব্যস্ত কাউন্সিলর পদপ্রার্থী 

খায়রুল ইসলাম অভি স্টাফ রিপোর্টার

 



আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাজ্জাকু রহমান রাজ্জাক উন্নয়ন, পরিবর্তন ও জনসেবার প্রত্যয় নিয়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে নিজের পরিকল্পনা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরছেন।শুক্রবার (৮ মে ২০২৬) বিকেলে সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন অলি-গলি, দোকানপাট, মার্কেট এবং বাসা-বাড়িতে ঘুরে ঘুরে গণসংযোগ করেন তিনি। এ সময় সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন। স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।গণসংযোগকালে রাজ্জাকু রহমান রাজ্জাক বলেন,
আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে—মাদকমুক্ত ওয়ার্ড গঠন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, রাস্তা সংস্কার ও সম্প্রসারণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা, মশক নিধন কার্যক্রম জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, যুবকদের কর্মসংস্থান সহায়তা, নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, স্ট্রিট লাইট বৃদ্ধি এবং খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র উন্নয়ন।

তিনি বলেন, উন্নয়ন শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তব কাজের মাধ্যমেই সম্ভব। জনগণের প্রতিনিধি হয়ে আমি ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও নাগরিক সেবার মান বৃদ্ধি নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তরুণ ভোটারদের মধ্যেও তার প্রচারণা নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। স্থানীয়দের অনেকেই জানান, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান না হওয়ায় তারা এবার এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সাধারণ মানুষের পাশে থেকে বাস্তব উন্নয়নে কাজ করবেন। রাজ্জাকু রহমান রাজ্জাকের ধারাবাহিক গণসংযোগ ও উন্নয়নমূলক প্রতিশ্রুতি ইতোমধ্যে ভোটারদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

উন্নয়নের প্রত্যয়ে এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থী রাজ্জাকু রহমান রাজ্জাক। এখন দেখার অপেক্ষা, আসন্ন নির্বাচনে জনগণ কতটা আস্থা রাখেন তার উন্নয়নের এই বার্তায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০