শিরোনাম :
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
৭ জুনe ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ছুফুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘মদিনা পরিবহন’-এর একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। ওসি রুহুল আমিন আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

প্রতিবন্ধী বাতিজিকে ধর্ষণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা

নিখোঁজ শিবির নেতা জিসান কে লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার

শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীরের বিরুদ্ধে অপপ্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

সপ্তাহের মধ্যে নিচ্ছিন্ন পুরো পরিবার

সরকারি নিবন্ধন পেল লাকসাম প্রেস ক্লাব

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১০

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে সীতাকুণ্ডের ফেরদৌস আহমেদ মুন্না

১২

ভেনিসে প্রবাসী ও স্থানীয়দের সম্প্রীতি ও সংস্কৃতির প্রদর্শনী মিলনমেলা

১৩

কুমিল্লা মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে আটক ২

১৪

ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না- মনিরুল হক চৌধুরী

১৫

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১৯৯৫০ পিছ ইয়াবাসহ আটক-১

১৬

চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

১৭

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

১৮

তাওসীফ এর প্লে শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জন

১৯

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

২০