শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
১২ জুনe ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীরের বিরুদ্ধে অপপ্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

তানভীরের পরিবার

চট্টগ্রামের মিরসরাইয়ে কলেজছাত্রী শ্রুতি পালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তানভীর হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। এ সময় তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তানভীর ও তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টায় মিরসরাইয়ের মোজাম্মেল টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে তানভীরের পরিবারের সদস্যরা বলেন, শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই তানভীরকে জড়িয়ে বিভিন্ন ধরনের মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা বলেন, “একটি দুর্ঘটনাজনিত ঘটনার সুযোগ নিয়ে তানভীর ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অনেক তথ্যই ভিত্তিহীন, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের আগে একটি পক্ষ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে পরিবারটি মানসিক, সামাজিক এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তানভীরের স্বজনরা জানান, ঘটনার পর থেকেই তারা আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। তাই তদন্ত সম্পন্ন হওয়ার আগেই কাউকে দোষী সাব্যস্ত করা কিংবা সামাজিকভাবে বিচারের মুখোমুখি করা ন্যায়বিচারের পরিপন্থী। সংবাদ সম্মেলনে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের দাবি জানিয়ে বলেন, “আমরা প্রকৃত সত্য উদঘাটন চাই। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হোক, সেটি আমরা চাই না। তদন্তের মাধ্যমে সত্য সামনে আসুক এবং প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এ সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তানভীরের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, চলমান তদন্তকে প্রভাবিত করার অপচেষ্টা বন্ধ না হলে ঘটনাটি আরও জটিল হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০