শিরোনাম :
মিজানুর রহমান দেবিদ্বার উপজেলা প্রতিনিধ
৮ জুনe ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে আটক ২

মাদকবিরোধী অভিযানে আটক ২

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ|  নিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় ও রবিবার (৭ জুন) বিকালে বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়| আটককৃতরা হলেন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের সুলতান সরকারের ছেলে মোঃ হোসেন সরকার (৫০) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার নড়াই ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আলী হোসেন (৫০)|

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় পৃথক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে| অভিযানে শনিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে মোঃ হোসেন সরকারকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এসআই নুরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স| অপরদিকে রবিবার বিকালে জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আলী হোসেনকে আটক করে এসআই রাজু বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স| মোঃ আলী হোসেন বাখরাবাদ এলাকার গাংগাটিয়া গ্রামে ভাড়া থাকতেন বলে জানা যায়| আটককৃতদের মধ্যে মোঃ হোসেন সরকারকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মোঃ আলী হোসেনকে সোমবার সকালে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে|

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে|
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স| মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে| কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০