শিরোনাম :
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
৮ জুনe ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে সীতাকুণ্ডের ফেরদৌস আহমেদ মুন্না

ফেরদৌস আহমেদ মুন্না

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও তরুণ রাজনীতিক ফেরদৌস আহমেদ মুন্না। তার এ পদোন্নতিতে সীতাকুণ্ডজুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই কমিটিতে গুরুত্বপূর্ণ সহ-সভাপতির দায়িত্ব পান ফেরদৌস আহমেদ মুন্না।

সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ ফেরদৌস আহমেদ মুন্না ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি শহীদ জিয়াউর রহমান হল ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত মুন্না দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মুখোমুখি হয়েছেন। বিএনপির বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচিতে তার সরব উপস্থিতি দলীয় নেতাকর্মীদের কাছে তাকে একজন পরীক্ষিত সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, সীতাকুণ্ডের একজন যোগ্য ও ত্যাগী নেতার কেন্দ্রীয় নেতৃত্বে অন্তর্ভুক্তি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো সীতাকুণ্ডবাসীর জন্য গর্বের বিষয়। তার এ অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে সীতাকুণ্ডের রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর ফেরদৌস আহমেদ মুন্নার অনুসারীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি সীতাকুণ্ডসহ চট্টগ্রামের তরুণ নেতাকর্মীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১০

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১১

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১২

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৪

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৬

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৭

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৮

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯

ঢাকার সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০