আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে একসঙ্গে সাংস্কৃতিক উৎসব শুরু হতে যাচ্ছে। ময়মনসিংহে লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
উৎসবে রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের পাশাপাশি বাউল, ভাটিয়ালি, জারি ও সারিগান পরিবেশিত হবে। আরও থাকবে পিঠা উৎসব, ঘুড়ি ওড়ানো এবং তরুণ শিল্পীদের ব্যান্ড সংগীত।
প্রতিমন্ত্রী বলেন, গ্রাম ও শহরে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক ধারাগুলোকে আবার জাগিয়ে তোলাই এই উদ্যোগের উদ্দেশ্য। পৃষ্ঠপোষকতার অভাবে সংগীত, নৃত্য, কবিতা ও লোকজ সংস্কৃতির অনেক উপাদান ঠিকভাবে বিকশিত হতে পারছে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নজরুলবর্ষের আয়োজন শেষ হয়েছে; নভেম্বরের শেষ দিকে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হবে এবং ২০২৭ সালের মে পর্যন্ত কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান চলবে। যাত্রা, সার্কাসসহ ঐতিহ্যবাহী ধারাগুলোকে সুস্থভাবে এগিয়ে নিতে সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সূত্র: প্রথম আলো
মন্তব্য করুন