শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
১৩ জুনe ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজ শিবির নেতা জিসান কে লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার

Oplus_16908322

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহমেদকে নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে কুমিল্লার লাকসাম জংশন এলাকায় তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্র্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। তিনি জানান, জিসানকে লাকসাম জেনারেল হসপিটালে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় শেষে বের হওয়ার পর থেকে জিসান আহমেদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জিসান প্রধান তার বাবাকে ফোন করে জানান যে তিনি দাউদকান্দি পৌঁছেছেন এবং অল্প সময়ের মধ্যেই বাড়িতে ফিরবেন। তবে রাত ৮টা ২৯ মিনিটে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বশেষ অনলাইন দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় । একই সাথে তার ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পর তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়।

নিখোঁজের ঘটনায় শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জিসান আহমেদকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের দাবি জানান।

এদিকে রাত ১০টার দিকে লাকসাম জংশন এলাকায় তাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের নেতাকর্মীরা। তবে কীভাবে তিনি সেখানে পৌঁছালেন, নিখোঁজ থাকার সময়ে তার সাখে কী ঘটেছে এবং তার শারীরিক অবস্থার অবনতি কেন হয়েছে- এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জিসান আহমেদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকদের পক্ষ থেকে তার স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ছাত্রশিবিরের নেতাকর্মীরা জিসান আহমেদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তরেখায় ৬ নারী-শিশুর দিন কাটছে অনাহারে

গ্রাম-বাংলার কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

পরিবার ইউরোপে থাকলেও, ফুটবলার বানাতে কুড়িগ্রামেই থেকে গেছেন লাইজু

সীতাকুণ্ড থেকে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণ

নারী প্যানেল চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই- গ্রেফতার ২

সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন- দুই আসামি গ্রেপ্তার

ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিশেষ ক্ষমতা আইনে মামলা; গ্রেফতার ৬

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা

১০

ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

১১

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১২

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

১৩

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

১৪

প্রতিবন্ধী বাতিজিকে ধর্ষণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা

১৫

নিখোঁজ শিবির নেতা জিসান কে লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার

১৬

শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীরের বিরুদ্ধে অপপ্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

১৭

সপ্তাহের মধ্যে নিচ্ছিন্ন পুরো পরিবার

১৮

সরকারি নিবন্ধন পেল লাকসাম প্রেস ক্লাব

১৯

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

২০