শিরোনাম :
মোঃরমিজ আলী সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
৪ মে ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান

মোঃরমিজ আলী সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:

 



চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসদর বাজারে ফুটপাত দখল, অবৈধ পার্কিং এবং যত্রতত্র দোকান ও প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সীতাকুণ্ড বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম। অভিযানে মোট ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং নিয়মবহির্ভূতভাবে দোকান স্থাপনের বিষয়গুলো চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক। এছাড়াও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের ভোগান্তি কমাতে এবং বাজার এলাকায় স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

প্রতিবন্ধী বাতিজিকে ধর্ষণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা

নিখোঁজ শিবির নেতা জিসান কে লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার

শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীরের বিরুদ্ধে অপপ্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

সপ্তাহের মধ্যে নিচ্ছিন্ন পুরো পরিবার

সরকারি নিবন্ধন পেল লাকসাম প্রেস ক্লাব

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১০

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে সীতাকুণ্ডের ফেরদৌস আহমেদ মুন্না

১২

ভেনিসে প্রবাসী ও স্থানীয়দের সম্প্রীতি ও সংস্কৃতির প্রদর্শনী মিলনমেলা

১৩

কুমিল্লা মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে আটক ২

১৪

ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না- মনিরুল হক চৌধুরী

১৫

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১৯৯৫০ পিছ ইয়াবাসহ আটক-১

১৬

চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

১৭

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

১৮

তাওসীফ এর প্লে শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জন

১৯

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

২০