শিরোনাম :
ajkersottoprokash24
৩১ অক্টোবর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত অন্তত ৩০

শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় তৈরি পোশাক শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ইন্টারস্টপ কারখানার শ্রমিকদের সঙ্গে পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও যোগ দেন। তাঁদের দাবি, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে।

আন্দোলনকারীরা জানান, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও বেতন বাড়েনি, আর আগের মতো ওভারটাইমের সুযোগও কমে গেছে। দীর্ঘদিন ধরে তাঁরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন বলে জানিয়েছেন।

বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে শ্রমিক ও পুলিশ মিলিয়ে অন্তত ৩০ জন আহত হন। পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সূত্র: প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত অন্তত ৩০

১

খুলনায় লংমার্চের পথসভায় জামায়াত আমির: গণভোটের রায় না মানলে আন্দোলন থামবে না

২

দিনাজপুর বোর্ডে এইচএসসিতে বড় ধাক্কা: পাসের হার নেমেছে ৪৬ শতাংশের নিচে

৩

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ২৯ জন

৪

চট্টগ্রামে চাঁদা দাবির অভিযোগে বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

৫

ভাঙ্গায় লংমার্চের পথসভা: সংস্কার ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান

৬

ডিসেম্বর থেকে দেশজুড়ে সাংস্কৃতিক উৎসবের ঘোষণা দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

৭

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার নামল ৫২ শতাংশে, জিপিএ-৫-ও কমেছে অনেকটা

৮

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস করেছে অর্ধেকের কিছু বেশি শিক্ষার্থী

৯

মিরপুর টেস্টের চতুর্থ দিনে চাপে বাংলাদেশ, লিড ১৪২ রান

১০

হ্যালোউইনের রহস্যময় সাজে চমক দেখালেন ৭ বাংলাদেশি তারকা

১১

কার্ডের হিসাবেও বেঁচে গেলেন মেসি, নিউ ইংল্যান্ড ম্যাচে খেলতে বাধা নেই

১২

জাপান সফরে বড় প্রত্যাশা: বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

১৩

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, বিরোধীদের জয়ের দাবি

১৪

নির্বাচনের ফল নিয়ে লাপিদের দাবি, সরকার গঠনে অনিশ্চয়তা

১৫

ইসরায়েলে সরকার গঠন নিয়ে জটিলতা, জয়ের দাবি বিরোধী নেতার

১৬

ময়মনসিংহের ভালুকায় বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন উদ্যোগ

১৭

মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

১৮

আহমেদ উল্লাহ সবুজ কুমিল্লার বর্ষসেরা পিআইও নির্বাচিত

১৯

লগি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

২০