শিরোনাম :
মো:নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-
৬ জুনe ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাম্য সালিশে প্রকাশ্যে বর্বর নির্যাতনের ভিডিও ঘিরে সারাদেশে তোলপাড়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা (দ.) ইউনিয়নের নারুই বাজারে গ্রাম্য সালিশে গতকাল (৪/৬/২৬) মাদক বিক্রির অভিযোগে অভি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে- অভি মিয়া (৪০) নামে ঐ ব্যক্তিকে মাদক বিক্রির অভিযোগে আটক করেন স্থানীয় কয়েকজন। পরে বাজারে তার হাত-পা বেঁধে লাঠি দিয়ে পায়ের তালুতে আঘাত করা হয়। ভিডিওতে দেখা যায় নির্যাতনের সময় তিনি চিৎকার করে কাঁদছেন, আর আশপাশে থাকা অনেকে পুরো ঘটনা দাঁড়িয়ে দেখছেন ও মোবাইলে ভিডিও ধারণ করছেন।

এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একপক্ষ বলছে- এলাকায় মাদকের ভয়াবহ বিস্তারের কারণে মানুষ ক্ষোভ থেকে এমন পদক্ষেপ নিয়েছে।” অপর পক্ষ বলছে-“কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও আইন অনুয়ায়ী বিচার করার দায়িত্ব আদালতের, সাধারণ মানুষের নয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন-“মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের দুর্বলতার কারণেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। অন্যদিকে মানিক হায়দার এরকম জঘণ্য দৃশ্য দেখে লিখেছেন-“কেউ অপরাধী হলেই তাকে প্রকাশ্যে নির্যাতন করা যাবে না। এটি আইনের শাসনের পরিপন্থী। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোর্শেদ আলম চৌধুরী বলেন-“ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানার পরপরই সেখানে একজন এস আইকে পাঠানো হয়েছে। সেখান থেকে ভিকটিমকে উদ্ধারসহ সংশ্লিষ্টদেরকে ধরে নিয়ে আসতে পুলিশকে নির্দেশনাও দেয়া হয়েছে। পুলিশ সেখান থেকে ফিরে আসার পরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওসি আরও জানান-“কেউ নির্দয় ভাবে মাদক বিক্রেতাসহ কোন ব্যক্তিকেই প্রকাশ্যে এ ভাবে হাত পা বেধে পেটানোর মতো জঘণ্য কাজ করতে পারে না। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন- “পুলিশকে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

প্রতিবন্ধী বাতিজিকে ধর্ষণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা

নিখোঁজ শিবির নেতা জিসান কে লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার

শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীরের বিরুদ্ধে অপপ্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

সপ্তাহের মধ্যে নিচ্ছিন্ন পুরো পরিবার

সরকারি নিবন্ধন পেল লাকসাম প্রেস ক্লাব

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১০

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে সীতাকুণ্ডের ফেরদৌস আহমেদ মুন্না

১২

ভেনিসে প্রবাসী ও স্থানীয়দের সম্প্রীতি ও সংস্কৃতির প্রদর্শনী মিলনমেলা

১৩

কুমিল্লা মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে আটক ২

১৪

ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না- মনিরুল হক চৌধুরী

১৫

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১৯৯৫০ পিছ ইয়াবাসহ আটক-১

১৬

চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

১৭

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

১৮

তাওসীফ এর প্লে শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জন

১৯

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

২০