শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১৭ মে ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল জব্দ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে ওঠা চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিচালিত এক ঝটিকা অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও বাসমতি চাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৬ মে) কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মহিলা ডিগ্রি কলেজের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মুনতাসির মামুন মুন। তার নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে। পুলিশ জানায়, অভিযানকালে প্রায় ৩৫ ধরনের ভারতীয় নামী-দামী প্রসাধনী সামগ্রী এবং আনুমানিক ৩০০ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া পণ্যের বাজারমূল্য লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের পেছনে মৃত লোকমান হোসেনের ছেলে আজাদ আলী মন্ডল ও তার স্ত্রী চায়না বেগমের ভাড়া বাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল। চক্রটি কুড়িগ্রাম সদরকে কেন্দ্র করে তাদের নেটওয়ার্ক পরিচালনা করলেও সীমান্তবর্তী ভোটহাট, মাদারগঞ্জ ও নারায়ণপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে এনে ওই বাসায় মজুদ করত। পরে সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো। আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ওই বাসায় অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মুনতাসির মামুন মুন বলেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেটগুলো নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এসব অপতৎপরতা কঠোরভাবে দমনে ভূরুঙ্গামারী সার্কেলের অধীন প্রতিটি থানায় নিয়মিত ও ধারাবাহিক সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, “বাড়ির মালিকের কাছ থেকে চক্রের মূলহোতা শান্ত মিয়াসহ সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় পুলিশের এমন কঠোর ও সময়োপযোগী অভিযানে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০