শিরোনাম :
খায়রুল ইসলাম অভি সাভার স্টাফ রিপোর্টার 
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাভার পৌর বিএনপির উদ্যোগে এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

 

আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির সাভার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী উত্তম ঘোষ।সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আনন্দ র‍্যালিকে ঘিরে সকাল থেকেই সাভারের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

 

র‍্যালিতে ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’, ‘আপসহীন নেত্রী খালেদা জিয়া লও লও লও সালাম’ এবং ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

 

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের মানুষের প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর।

 

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আনন্দ র‍্যালিকে ঘিরে সাভারে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহ

ণ ছিল চোখে পড়ার মতো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০