শিরোনাম :
খায়রুল ইসলাম অভি সাভার স্টাফ রিপোর্টার 
৪ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভার পৌর মহিলা দলের নবনির্বাচিত কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

oplus_0

সাভার পৌর মহিলা দলের নবনির্বাচিত কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ

এই আনন্দকে উদযাপন করতে সাভারে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ মিছিল। রাজপথ মুখরিত হয়ে ওঠে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত স্লোগানে।শনিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে এই আনন্দ মিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের উল্লাস আর উদ্দীপনায় মহাসড়কের চারপাশ এক উৎসবমুখর রূপ ধারণ করে। পরবর্তীতে মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত এই মিছিলে সাভার পৌর মহিলা দলের শীর্ষ নেতৃত্বসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নবগঠিত এই কমিটির হাত ধরে সাভারে নারী নেতৃত্ব আরও শক্তিশালী এবং সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাধারণ কর্মীরা।

আনন্দ মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সাভার পৌর মহিলা দলের নবনির্বাচিত সভাপতি তানিয়া ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক নাজনীন আক্তার নাজু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার আইরিন এবং সিনিয়র সভাপতি তাহমিনা হোসেনসহ স্থানীয় মহিলা দলের বহু পদস্থ নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, এই নতুন কমিটি সাভার পৌর এলাকায় দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আগামী দিনের সকল রাজপথের আন্দোলনে নারীদের অংশগ্রহণ আরও বেগবান করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০