শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
১০ মে ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আরো ৪টি নতুন ইনস্টিটিউট পাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-



আরো চারটি নতুন ইনস্টিটিউট পাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। সর্বশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ মোঃ রাসেদুল ইসলাম। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সীমিত সংখ্যক শিক্ষক ও জনবল নিয়ে শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় দুটি ভাড়া ভবনে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম চলছে। বর্তমানে দুটি ফ্যাকাল্টি নিয়ে একাডেমিক কার্যক্রম চললেও নতুন করে চারটি ইনস্টিটিউট খোলার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাখা সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়টি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কৃষি গবেষণার পথ প্রশস্ত করতে সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গবেষণা অনুদান প্রদান করেছে। অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুড়িকৃবির সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছরের ২২ এপ্রিল দ্বিতীয় সিন্ডিকেট সভায় চর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট, ফ্রেশওয়াটার ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট এবং ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস রিসার্চ ইনস্টিটিউট নামে চারটি ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডঃ মোঃ রাসেদুল ইসলাম বলেন, ‘কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে দুটি ফ্যাকাল্টিতে পাঠদান চললেও আগামীতে আমরা চারটি ইনস্টিটিউট চালুর অনুমোদন পেয়েছি।

শিক্ষক ও জনবল নিয়োগ প্রসঙ্গে ভিসি বলেন, ‘একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে অতি অল্প সময়ের মধ্যে একটি নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কার্যক্রম গতিশীল করতে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা প্রয়োজন। আমরা আশা করছি সরকার দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উদ্যোগ নেবে। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঠিক সময়ে অনুদান পেলে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আধুনিক ও বিশ্বমানের গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। এদিকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শনে রবিবার (১০ মে) কুড়িগ্রাম আসছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আসাদুল হাবিব দুলু। একই সফরে তিনি কুড়িগ্রাম সদর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। মন্ত্রীর সফরসূচি, কুড়িগ্রাম জেলা প্রশাসন এবং কুড়িকৃবি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০