শিরোনাম :
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
২৬ মে ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলেজে গেটের তালা ভেঙে পশুর হাট বসানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

অনুমোদন না মিললেও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চিলমারী সরকারি ডিগ্রি কলেজের গেটের তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট বসানোর ঘটনায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-সমাজসেবা সম্পাদক মোঃ জিহাদ ফেরদৌস চমককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিকালে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। মোঃ জিহাদ ফেরদৌস চমক কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন ঘোষিত কমিটির পাশাপাশি চিলমারী উপজেলা কমিটির সম্পাদকীয় পদপ্রত্যাশী ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার হওয়ার ফলে তার সেই প্রত্যাশা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেন্দ্র ঘোষিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা ছাত্রদলে সদ্য সাবেক কমিটির সাবেক সহ সমাজসেবা সম্পাদক মোঃ জিহাদ ফেরদৌস চমককে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কারাদেশে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন নাছির সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনও রকমের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তে মোঃ জিহাদ ফেরদৌস চমককে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বহিষ্কারাদেশের পত্র আমরা পেয়েছি। কলেজ মাঠে হাটের অনুমোদন না মিললেও সেখানে হাঠ বসানোর অভিযোগ আমলে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা দাবি করে সোমবার দুপুরে চিলমারীতে সংবাদ সম্মেলন করেছেন মোঃ জিহাদ ফেরদৌস চমক। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কলেজ মাঠে হাট বসানোর জন্য তিনি কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েছেন। তবে টাকা জমা দেওয়ার রসিদ এবং নিজের করা আবেদনপত্রের কপি ছাড়া তিনি কর্তৃপক্ষের লিখিত কোনও অনুমতিপত্র দেখাতে পারেননি।

চিলমারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ মোঃ মজিবল হায়দার চৌধুরী ছাত্রদল নেতার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ‘আমরা কাউকে হাট বসানোর অনুমতি দিইনি। সরকারি নির্দেশনা মোতাবেক কলেজ মাঠে হাট বসানোর নিয়ম নেই। কলেজের স্টাফ কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজ মাঠে পশুর হাট বসানোর অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়। গত বুধবার রেজুলেশনসহ লিখিতভাবে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। ছাত্রদল নেতার দাবির পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা কাউকে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর অনুমতি দিইনি। অধ্যক্ষ গেট তালা দিয়ে রেখেছেন। সেই তালা ভেঙে হাট বসানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০