শিরোনাম :
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
২০ আগস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌন হয়রানির অভিযোগে কলেজের বিভাগীয় প্রধানকে অব্যাহতি

Oplus_16908288

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

 



কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুসলিম সরদারের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ও যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে বিভাগের একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কলেজ প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত স্মারক নং- ন.ফ.স.ক/২০২৬/১২১১, তারিখ ১৯.০৮.২০২৬-এর এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফখরুল লতিফ অব্যাহতি প্রদানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা সংক্রান্ত একটি ভয়েস রেকর্ডকে কেন্দ্র করে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি কলেজ প্রশাসনের নজরে এলে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের লিখিত অভিযোগ, অব্যাহতি প্রদানের অফিস আদেশ এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযোগের বিষয়ে জানতে বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে অভিযুক্ত শিক্ষক মো. মুসলিম সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার মা রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি এবং তার অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে হাসপাতালে রয়েছেন।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং অধ্যক্ষের স্বাক্ষরিত অব্যাহতির অফিস আদেশের বিষয়ে জানতে চাইলে মো. মুসলিম সরদার বলেন, “আমার বিরুদ্ধে কী অভিযোগ বা কীসের অব্যাহতি এবং অফিস আদেশ এসেছে, সে সম্পর্কে আমি এখনো জানি না। আগামীকাল আপনার সঙ্গে কথা বলব।”

ঘটনার বিষয়ে তদন্ত শেষে প্রকৃত তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০