শিরোনাম :
খায়রুল ইসলাম অভি সাভার। স্টাফ রিপোর্টার 
৫ মে ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার মাজারে নবনির্বাচিত সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর শ্রদ্ধা

খায়রুল ইসলাম অভি সাভার। স্টাফ রিপোর্টার

 



জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও উপস্থিত নেতৃবৃন্দ শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় নিপুণ রায় চৌধুরীকে সংসদ সদস্য মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশারফ হোসেন মোল্লা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব। বিশেষ করে ঢাকা জেলার তৃণমূল রাজনীতিকে শক্তিশালী করা এবং নারীর ক্ষমতায়নে আমার ভূমিকা অগ্রণী থাকবে। উল্লেখ্য, গত ৩ মে শপথ গ্রহণের মাধ্যমে নিপুণ রায় চৌধুরী বিএনপি জোটের ৩৬ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের একজন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১১

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১২

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৪

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৫

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৭

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

১৮

সেবা এবং ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য: মু. শহিদ উল্লাহ

১৯

লাকসামে পুলিশের বিশেষ অভিযান, বৈধ কাগজপত্র বিহীন ৬৩ মোটরসাইকেল জব্দ

২০